| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-08-2026 ইং
  • 7 বার পঠিত
চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু


চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার (৩৩), পৌর এলাকার শ্রীপুরের মৃত কালা মিয়ার ছেলে সামছুল হক (৬৫) ও গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের জাহাঙ্গীর কবির প্রকাশ মনু মিয়ার ছেলে আল জাবির অভি (২২)। বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা। 

স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার বাড়ির উঠানে তারে রোদে কম্বল শুকাতে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ঠে গুরুতর আহত হন। এরআগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শ্রীপুর গ্রামের সামছুল হক গুরুতর আহত হন। স্থানীয়রা লোকজন তাদেরকে উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

অপরদিকে মঙ্গলবার রাতে গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে হাঁটার সময় বিষাক্ত সাপের কামড়ে আহত আল জাবির অভি। এরপর বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। অসুস্থ্যতাবোধ করে স্বজনদের বিষয়টি অবহিত করলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে অভিকে মৃত ঘোষণা করেন। 

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা বুধবার দুপুরে বলেন, ‘হাসপাতালে আনার আগেই বিলকিছ আক্তার ও সামছুল হক মৃত্যুবরন করেছেন। এছাড়া সাপের কামড়ে আহত অভিকে কুমিল্লা মেডিকেলে পাঠানোর পর মৃত্যুর খবর শুনেছি’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group