শহর প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সভাপতি ইমাম হোসেন আরমানকে সভাপতি ও আশরাফুল হক সোহেলকে সেক্রেটারী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফেনীর একটি মিলনায়তনে জেলা শাখার সদস্যদের গোপন ব্যালটে প্রদত্ত ভোটাভোটিতে তাদের এ দায়িত্ব প্রদান করা হয়। সদ্য সাবেক সভাপতি আবু হানিফ হেলাল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হেলাল উদ্দিন রুবেল। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, জেলা সেক্রেটারি আব্দুর রহিম, ছাত্রশিবিরের ফেনী শহর সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম, সাবেক জেলা সেক্রেটারি আ.ন.ম. আব্দুর রহিম, সাবেক জেলা সভাপতি ফারুক আহমেদ আজাদ, নাজিম উদ্দিন, ইমাম হোসেন প্রমূখ। নিয়ম মোতাবেক সংগঠনের জেলা কমিটির বাকী সদস্যদের নাম পদবী পরবর্তীতে ক্রমন্বয়ে ঘোষণা করা হবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |