| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে ফয়সাল-আরিফ-নুসরাত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-05-2026 ইং
  • 933 বার পঠিত
ফেনীতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে ফয়সাল-আরিফ-নুসরাত
ছবির ক্যাপশন: ফেনীতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে ফয়সাল-আরিফ-নুসরাত


স্টার লাইন ডেস্ক

মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির (এইচআরডিএস) ফেনী জেলা শাখার ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৮ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফয়সাল বিন আলম এবং সহ-সভাপতি করা হয়েছে আরিফ হোসেনকে।

কমিটির অন্যান্য পদগুলোতে রয়েছেন- সাধারণ সম্পাদক নুসরাত ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জেহাদ মোজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক শান্ত দে, আইন ও ভিকটিম সাপোর্ট সম্পাদক মনসুর আহাম্মদ রকি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান, ডকুমেন্টেশন সম্পাদক বোরহান উদ্দিন সাদিক, গবেষণা সম্পাদক মো. সাইমন এবং মাঠ সমন্বয় সম্পাদক ফাইয়াজ সামিন চৌধুরী।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রেহমান রেজা রিদান, নুর মোহাম্মদ শাকাওয়াত হোসেন, আব্দুল্লাহ আল রোহান, মাহিফুজ ইসলাম তামিম, শরিয়ার শাওন, নাঈম ভূঁইয়া এবং আব্দুল্লাহ আল সাইম।

সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

নবনির্বাচিত সভাপতি ফয়সাল বিন আলম বলেন, “ফেনীতে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ন্যায়বিচারের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করাই আমাদের মূল লক্ষ্য। আমরা এমন একটি মানবিক সমাজ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি মানুষের অধিকার সমানভাবে মূল্যায়িত হবে।”

সহ-সভাপতি আরিফ হোসাইন বলেন, “এইচআরডিএসকে ফেনীতে একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা একসঙ্গে কাজ করব। মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং সামাজিক দায়িত্ববোধ ছড়িয়ে দিতে তরুণদের সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

সাধারণ সম্পাদক নুসরাত ইসলাম বলেন, “নারীদের অধিকার, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার বিষয়টিকে আমরা বিশেষ গুরুত্ব দিতে চাই। সমাজে এখনো অনেক নারী বৈষম্য ও নানামুখী প্রতিবন্ধকতার মুখোমুখি হন। তাদের সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা এবং মানবিক সহমর্মিতার জায়গা থেকে পাশে দাঁড়াতে এইচআরডিএস ফেনী জেলা শাখা সক্রিয়ভাবে কাজ করবে।”

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group