| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীর কফিল কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-06-2026 ইং
  • 419 বার পঠিত
ফেনীর কফিল কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত
ছবির ক্যাপশন: ফেনীর কফিল কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত


স্টার লাইন ডেস্ক: 

ফেনী ছাগলনাইয়া উপজেলার কৃতি সন্তান জুলাইযোদ্বা কফিল উদ্দিন ভূঁঞা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তাঁর এ মনোনয়নে ফেনীসহ ছাগলনাইয়া উপজেলার জাতীয়তাবাদী ঘরণার নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। 

কেন্দ্রীয় রাজনীতির সাথে সম্পৃক্ত কফিল উদ্দিন ভূঁঞা একজন ত্যাগী ও নির্যাতিত নেতা। বিগত আমলে তিনি হামলা মামলা ও জেল- জুলুমের স্বীকার হয়েছেন। নেতাকর্মীরা মনে করেন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই তিনি যুবদলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পেয়েছেন।

কফিল উদ্দিন ভূঁঞা ১৯৮৭-১৯৮৮ মধুগ্রাম উচ্চ বিদ্যালয় ছাত্রদল’র সভাপতি ছিলেন। ১৯৮৯-১৯৯১ সালে ৮নং রাধানগর ইউনিয়ন ছাত্রদল’র সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৯-১৯৯০ সালে নিজামপুর সরকারি কলেজ ছাত্রদল’র সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ১৯৮৯ সালে নিজামপুর সরকারি কলেজ ছাত্র সংসদ’র এজিএস পদপ্রার্থী ছিলেন। ১৯৯১-১৯৯৪ সালে ছাগলনাইয়া সরকারী কলেজ ছাত্রদল’র সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯২-১৯৯৩ সালে ছাগলনাইয়া সরকারী কলেজ ছাত্র সংসদ’র জিএস পদপ্রার্থী ছিলেন। ১৯৯৪-১৯৯৫ সালে ছাগলনাইয়া থানা ছাত্রদল’র সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৫-১৯৯৭ সালে ফেনী জেলা ছাত্রদল’র সহ সাধারণ সম্পাদক’র দায়িত্ব পালন করেন। এছাড়াও কফিল উদ্দিন ভূঞা ছাগলনাইয়া উপজেলা বিএনপি সম্মানিত সদস্য ছিলেন। ২০০৩-২০১১ সাল পর্যন্ত কফিল উদ্দিন ভূঁঞা জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর’র (উত্তর) সাহিত্য ও প্রকাশন সম্পাদক দায়িত্ব পালন করেন। 

এছাড়াও মহানগর যুবদলের স্মরণিকা প্রকাশনা উপ কমিটি ২০০৪ এর আহবায়কের দায়িত্ব পালন করেন। ২০১১-২০১৭ সাল পর্যন্ত জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর উত্তর’র সহ সভাপতির দায়িত্ব পালন করেন। একই সাথে কেন্দ্রীয় যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

কফিল ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। বিভিন্ন সময়ে দল ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 

কফিল উদ্দিন ভূঁঞা বলেন, “আমার প্রতি আস্থা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের তেমনি বড় দায়িত্বও বটে। আমি দলের আদর্শ দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্য বাস্তবায়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাব।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group