| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীর এসপি অফিসের সামনে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 03-08-2026 ইং
  • 12 বার পঠিত
ফেনীর এসপি অফিসের সামনে   জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি
ছবির ক্যাপশন: ফেনীর এসপি অফিসের সামনে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি


স্টাফ রিপোর্টার:

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ফেনীতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।

গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করে বলেন, পুলিশের নীরব ভূমিকা ও অসহযোগিতার কারণেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেনী সরকারি কলেজ শাখার সভাপতি নোমান হাবিব দীর্ঘ সময় ফেনীতে অবস্থান করতে সক্ষম হয়েছেন। তাদের দাবি, তিনি প্রকাশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করলেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

বিক্ষোভকারীদের ভাষ্য, এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিয়েও জনমনে সংশয় দেখা দিয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া জুলাই যোদ্ধা মোহাইমিন তাজিম বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়াবে, মিছিল করবে, আর পুলিশ নীরব থাকবে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জুলাই যোদ্ধারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

একপর্যায়ে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ঘটনাস্থলে এসে অবস্থানকারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং নোমান হাবিবসহ জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন।

পুলিশ সুপারের আশ্বাসের পর আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। তবে তাদের দাবি, দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group