সোনাগাজী প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় পদযাত্রা উদ্বোধন করতে আজ সোনাগাজী আসছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
সোনাগাজী পৌরসভা মিলনায়তনের সামনে থেকে পদযাত্রার উদ্বোধন করবেন এনসিপির আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঞাঁ, দক্ষিনাঞ্চলীয় মূখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এমপি, যুগ্ন আহবায়ক আবদুল্লাহ আল আমিন এমপি, সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব ও ছাত্র বিষয়ক সম্পাদক আলী আহসান জুনায়েদ।
গতকাল বুধবার বিকালে সোনাগাজী উপজেলা এনসিপির উদ্যোগে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চত করেন উপজেলা এনসিপির আহবায়ক আবদুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মোশারফ হোসেনসহ নেতৃবৃন্দ। তারা বলেন, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রার অংশ হিসাবে জাতীয় নাগরিক পার্টি এই কর্মসূচি পালন করবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |