| বঙ্গাব্দ
ad728
ad728

দৈনিক কালের কণ্ঠের সেরা রিপোর্টার নির্বাচিত ফেনীর এম এ আকাশ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 23-05-2026 ইং
  • 643 বার পঠিত
দৈনিক কালের কণ্ঠের সেরা রিপোর্টার নির্বাচিত ফেনীর এম এ আকাশ
ছবির ক্যাপশন: দৈনিক কালের কণ্ঠের সেরা রিপোর্টার নির্বাচিত ফেনীর এম এ আকাশ


স্টার লাইন ডেস্ক

দৈনিক কালের কন্ঠ-এর সেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন ফেনীর এম এ আকাশ।

গতকাল শনিবার বিকেলে ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউজ-এ কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সেরা প্রতিনিধির সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাব-এর সভাপতি হাসান হাফিজ এবং পত্রিকাটির নির্বাহী সম্পাদক হায়দার আলী পুরস্কার তুলে দেন ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কালের কণ্ঠের ইনচার্জ রাজিবুল হাসান, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ নুসরাত জাহান কলি, বিভাগীয় ইনচার্জ (মাল্টিমিডিয়া) এনায়েত হোসেন নিঠুসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য,  ফেনী থেকে এম এ আকাশের একাধিক অনুসন্ধানী ও আলোচিত প্রতিবেদন জাতীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। যাদের মধ্যে ১৪ কোটি টাকার বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম, ২৪-এর বন্যা নিয়ে অন্তর্বর্তী সরকারের অবহেলা এবং ফেনীর লালপুল এলাকায় ওভারব্রিজ নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রকাশিত প্রতিবেদন উল্লেখযোগ্য। সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। 

বর্তমানে এমন এ আকাশ আরটিভি-এর ফেনী জেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group