কোপা দেল রে সেমিফাইনালের নাটকীয় লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে ১৩ বছর পর ফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৪–৩ গোলে জিতে শেষ পর্যন্ত ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দিয়েগো সিমিওনের দল।
মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ফিরতি লেগে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল বার্সেলোনা। প্রথম লেগে আতলেতিকোর কাছে ৪–০ গোলে হারের পর ফিরতি লেগে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। সেই লক্ষ্যেই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কাতালান ক্লাবটি।
ম্যাচের ২৯ মিনিটে মার্ক বার্নালের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। বিরতির পরও চাপ ধরে রাখে স্বাগতিকরা।
৭২ মিনিটে আবারও গোল করেন মার্ক বার্নাল, ফলে ম্যাচে ৩–০ গোলে এগিয়ে যায় বার্সা। তখন মনে হচ্ছিল আর একটি গোল পেলেই ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি তারা। ফলে ম্যাচে জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৪–৩ গোলে পিছিয়ে থেকে বিদায় নিতে হয় বার্সেলোনাকে।
এর ফলে দীর্ঘ ১৩ বছর পর আবারও কোপা দেল রে ফাইনালে উঠল আতলেতিকো মাদ্রিদ। সর্বশেষ ২০১২–১৩ মৌসুমে ফাইনালে উঠে রিয়াল মাদ্রিদকে ২–১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।
ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেন, “আমরা অবশ্যই হতাশ। তবে দলের পারফরম্যান্স নিয়ে আমি গর্বিত। ছেলেরা দারুণ লড়াই করেছে এবং অনেক সুযোগ তৈরি করেছিল।”
অন্যদিকে আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে বলেন, “দুই লেগ মিলিয়ে আমরা ভালো খেলেছি এবং ফাইনালে ওঠার যোগ্য ছিলাম।”
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |