| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 19-07-2026 ইং
  • 10 বার পঠিত
ফেনীতে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধন
ছবির ক্যাপশন: ফেনীতে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: 

'কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে'-এই স্লোগান নিয়ে ফেনীতে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন হয়েছে। 

গতকাল রোববার সকালে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কার্যক্রমের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। 

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহি উদ্দিন, কাজিরবাগ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফিরোজ আলম, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক উল্যাহ মুরাদ, সদর উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আহমদ, কাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবী হিটলার, কাজিরবাগ ইউনিয়ন ইউনিয়ন কৃষক দলের সভাপতি নূর নবী, বিএনপি, কৃষকদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group