| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী সীমান্তে ৪৮ লক্ষ ৮৩ হাজার গাঁজাসহ বিপুল পরিমান ভারতীয় চোরামাল জব্দ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-05-2026 ইং
  • 296 বার পঠিত
ফেনী সীমান্তে ৪৮ লক্ষ ৮৩ হাজার গাঁজাসহ বিপুল পরিমান ভারতীয় চোরামাল জব্দ
ছবির ক্যাপশন: ফেনী সীমান্তে ৪৮ লক্ষ ৮৩ হাজার গাঁজাসহ বিপুল পরিমান ভারতীয় চোরামাল জব্দ


ছাগলনাইয়া প্রতিনিধি 

ফেনী ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে একদিনে ৪৮ লক্ষ ৮৩ হাজার ২২০ টাকা মূল্যের গাঁজাসহ বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গতকাল বুধবার বিকেলে দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এসব পণ্য চোরাচালানে জড়িত ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ এর ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ কেতরাংগা, তারাকুচা, দেবপুর ও চম্পকনগর বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ বিপুল পরিমান ভারতীয় শাড়ী, থ্রীপিস, বিস্কুট, চকলেট এবং চোরাচালানে ব্যবহৃত সিএনজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৪৮ লক্ষ ৮৩ হাজার ২২০ টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। 

এ ব্যাপারে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group