শহর প্রতিনিধি:
ফেনীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরীর উদ্যোগে রথযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও বিভিন্ন মন্দিরে ফল বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে ফেনী শহরের জগন্নাথ বাড়ি মন্দির প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
মন্দিরের সাধারণ সম্পাদক অজয় বনিকের সভাপতিত্বে ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, জেলা বিএনপির সদস্য রবিউল হক শিমুল।
এসময় উপস্থিত ছিলেন, জয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস, গুরুচক্র মন্দিরের সভাপতি এডভোকেট দিলীপ সাহা, পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত নাগ, পুজা উদযাপন ফ্রন্ট ফেনী জেলা সভাপতি সরোজ দত্ত, জেলা সনাতন মহাসংঘের আহবায়ক নিমাই মজুমদার, হিন্দু বৌদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন দাস, পৌর পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক মনোজ দেবনাথ, ফুলগাজী উপজেলার পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শিপন চন্দ্র দাস, যুব ঐক্য পরিষদের ফেনী সদর উপজেলা সভাপতি কনক বনিকসহ বিভিন্ন মন্দিরের কর্মকর্তা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেশ কয়েকটি মন্দির কর্তৃপক্ষের হাতে উপহার হিসেবে বিভিন্ন প্রকারের ফল তুলে দেন অতিথিবৃন্দ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |