| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ের সন্ত্রাসী আলাউদ্দিনের বিরুদ্ধে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-07-2026 ইং
  • 12 বার পঠিত
মিরসরাইয়ের সন্ত্রাসী আলাউদ্দিনের বিরুদ্ধে ভুক্তভোগী  নারীর সংবাদ সম্মেলন
ছবির ক্যাপশন: মিরসরাইয়ের সন্ত্রাসী আলাউদ্দিনের বিরুদ্ধে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন


মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসী মাছ আলাউদ্দিনের চাঁদাবাজি, হামলা, মামলা, নির্যাতন ও হয়রানি থেকে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে হাসিনা আক্তার শিল্পী নামের এক ভুক্তভোগী নারী।

গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে মিরসরাই প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

এসময় ভুক্তভোগী নারী লিখিত বক্তব্যে জানান, তার স্বামী নিজাম উদ্দিন একজন জাহাজের চাকুরিজিবী। তিনি ২০১৫ সালে মাছ আলাউদ্দিনের কাছ থেকে জমি কিনে একটি বাড়ি করেন। বাড়িতে বসবাস করতে গেলে স্বামীর অনুপস্থিতিতে মাছ আলাউদ্দিন হাসিনা আক্তারের সাথে অনৈতিক সম্পর্ক করার চেষ্টা করেন। কিন্তু হাসিনা আক্তার তাকে কোন প্রকার সুযোগ না দেওয়ায় মাছ আলাউদ্দিন ভিবিন্ন ভাবে হয়রানি শুরু করেন। হাছিানা আক্তারে ঘরের টিনে ঢিল ছোড়া, তার শিশু সন্তানদের মারধর ও হামলা করেন। এসবের প্রতিবাদ করায় মাছ আলাউদ্দিন আরো ক্ষিপ্ত হয়ে বিক্রিত জমি দখলের চেস্টা করেন ও আদালতে মিথ্যা মামলা দিয়ে আইনি হয়রানি শুরু করেন। বিষটি স্থানীয়ভাবে সমাধানের জন্য গ্রাম্য আদালত ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে বহুবার সমাধান হলেও সেই সমাধানকে উপেক্ষা করেন মাছ আলাউদ্দিন। মাছ আলাউদ্দিন হাসিনা আক্তারের গৃহপালিত পশু,পাখি, হাস, মুরগি, ছাগল চোখের সামনে পড়লেই সেগুলোকে হত্যা করে হাসিনা আক্তারের উঠানে রেখে জান। এছাড়া হাসিনা আক্তারের শিশু কিশোররা স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় তাদের গায়ে কাঁদা ছিটিয়ে তাদের বিদ্যালয়ে যাওয়ার বাধা সৃষ্টিা করেন। শিশুদের মারধরন করেন। মা হিসেবে এগিয়ে গেলে ৩মাসের গর্ভবতী থাকা অবস্থায় তার উপরেও হামলা করে রক্তাক্ত আহত করে উল্টো থানায় গিয়ে মামলা করে। এছাড়া স্বামী চাকরী থেকে ছুটিতে বাড়িতে আসলে তাকে মারধর করে বিভিন্ন রাজনৈতিক মামলায় অজ্ঞাত নামা আসামীর জায়গায় তাকে পুলিশ দিয়ে হয়রানি মুলক গ্রেফতার করে। এসব হয়রানি থেকে নিস্তার পেতে মাছ আলাউদ্দিনের চাহিদা মোতাবেক বেশ কয়েক বার দপায় দপায় কয়েক লক্ষ টাকা চাদা দেয়া হলেও তার হয়রানি থামছে না। আলাউদ্দিন বর্তমানে ৫ লাখ টাকা দাবি করছেন বলেও হাসিনা আক্তার তার লিখিত বক্তব্য জানান। এসব মিথ্যা মামলা, হামলা, নির্যাতন, চাদাবাজি ও হয়রানি থেকে রক্ষা পেতে বিচারের জোর দাবি করেন ভুক্তভোগী নারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group