স্টাফ রিপোর্টার:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীতে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ট্রাংক রোড জিরো পয়েন্ট, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহিম, এনসিপি ফেনী জেলা শাখার সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আনম আব্দুর রহিম, এবি পার্টির ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ, জেলা জামায়াতের সাহিত্য সম্পাদক মো. ইলিয়াস, ডেভেলপমেন্ট পার্টি ফেনী জেলা শাখার সেক্রেটারি মো. ইসমাইল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ফারুক আহম্মদ ভূঁইয়া আজাদ ও ফেনী শহর ছাত্রশিবিরের সভাপতি মো. শফিকুল ইসলাম। এছাড়াও জেলার ১১ দলের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |