| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীর আদালতে ছাগলনাইয়ার মোয়াজ্জেম হোসেন ও জাহাঙ্গীরের ছয় মাসের কারাদণ্ড

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 24-02-2026 ইং
  • 724 বার পঠিত
ফেনীর আদালতে ছাগলনাইয়ার মোয়াজ্জেম হোসেন ও জাহাঙ্গীরের ছয় মাসের কারাদণ্ড
ছবির ক্যাপশন: ফেনীর আদালতে ছাগলনাইয়ার মোয়াজ্জেম হোসেন ও জাহাঙ্গীরের ছয় মাসের কারাদণ্ড


নিজস্ব প্রতিনিধি:

ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের দায়রা মামলা নং- ৬৫৪/২০২২ এর রায় ঘোষণা হয়েছে গতকাল মঙ্গলবার।

 মামলার শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনায় অভিযোগ প্রামাণিত হওয়ায় বিচারক মোঃ সিরাজুদ্দৌলা কুতুবী এ মামলার দুই জন আসামি  মোঃ মোয়াজ্জেম হোসেন (৬৫) ও জাহাঙ্গীর হোসেনকে (৪২) ছয় মাসের স্বশ্রম  কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের সশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে আদালত উল্লেখ করেন যে, আইন সবার জন্য সমান এবং অপরাধ প্রমাণিত হলে তার যথাযথ শাস্তি নিশ্চিত করাই বিচার বিভাগের দায়িত্ব। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন সুদৃঢ় করার বার্তা পুনর্ব্যক্ত হয়েছে। উল্লেখ্য, সাজাপ্রাপ্ত আসামি দ্বয় ছাগলনাইয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড পুর্ব ছাগলনাইয়া গ্রামের বাসিন্দ।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group