| বঙ্গাব্দ
ad728
ad728

ছাদ থেকে পড়ে এসএসসি পরিক্ষার্থী নিহত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-04-2026 ইং
  • 219489 বার পঠিত
ছাদ থেকে পড়ে এসএসসি পরিক্ষার্থী নিহত
ছবির ক্যাপশন: ছাদ থেকে পড়ে এসএসসি পরিক্ষার্থী নিহত


চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের রাজু আহমেদ (১৮) নামে এসএসসি পরিক্ষার্থী তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছে। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের উত্তর পাড়ার ওমান প্রবাসী আবাদ নাছির মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে কুমিল্লা সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ড বাদুরতলা এলাকায়। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের মামা সাইফুল ইসলাম। 

জানা গেছে, কুমিল্লার শহরের বাদুরতলা খালার বাসা থেকে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন রাজু আহমেদ (১৮)। শনিবার ভোরে ফজরের নামাজের পরে তিনতলা নির্মানাধীন ভবনের ছাদের উপরে উঠেন।  অসাবধানতা বশতঃ পা পিছলে রাজু আহমেদ ছাদ থেকে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার কুমিল্লা মেডিকেল সেন্টার টাওয়ারে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। 

নিহতের মামা সাইফুল ইসলাম জানান, আমার ভাগিনা কুমিল্লা মর্ডান স্কুল থেকে এবারে এসএসসি পরিক্ষার্থী ছিলেন। পরিবারের আশা ছিলো সে পড়ালেখা করে অনেক বড় হবে। কিন্তু শনিবার ভোরে নির্মানাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছে। তার মৃত্যুতে পরিবারের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

কুমিল্লা মেডিকেল সেন্টার টাওয়ারের কর্তব্যরত চিকিৎসক জানান, ছাদ থেকে পড়ে কিশোরের শরীর থেকে অধিক রক্তক্ষরণ কারনে তার মৃত্যু হয়েছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group