| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীর সোনাগাজীতে বালক ও বালিকাদের অ্যাথলেটিঙ্ ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 19-06-2026 ইং
  • 649 বার পঠিত
ফেনীর সোনাগাজীতে বালক ও বালিকাদের অ্যাথলেটিঙ্ ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ফেনীর সোনাগাজীতে বালক ও বালিকাদের অ্যাথলেটিঙ্ ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত


স্টার লাইন ডেস্ক:

‎ফেনীতে অনূর্ধ্ব ১৪ বালক ও বালিকাদের অংশগ্রহণে অ্যাথলেটিঙ্ ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

‎ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় "ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা" - এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফেনীর সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎গত বৃহস্পতিবার দুপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো: বকতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। 

‎এতে বিশেষ অতিথি ছিলেন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ আলমগীর। উক্ত প্রতিযোগিতা দেখতে ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। 

‎উল্লেখ যে, উক্ত প্রতিযোগিতায় সোনাগাজীর দশটি স্কুলের প্রায় ১০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বালক ও বালিকাদের দুটি করে মোট চারটি গ্রুপে ২২ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

‎শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group