স্টার লাইন ডেস্ক:
ফেনী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮ ঘটিকার সময় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ফেনী জেলায় কর্মরত বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রিয়াজ খান।
এ সময় ডিআইজি, প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। ডিআইজি প্যারেড পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) ইমতিয়াজ আহমেদ এবং ০৬ (ছয়) থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সকল কর্মকর্তাগণ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |