| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঞায় মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির প্রশিক্ষণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 10-06-2026 ইং
  • 407 বার পঠিত
দাগনভূঞায় মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির প্রশিক্ষণ
ছবির ক্যাপশন: দাগনভূঞায় মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির প্রশিক্ষণ


দাগনভূঞা প্রতিনিধি 

দাগনভূঞা উপজেলায় মা ও শিশু সহায়তা কর্মসূচির “বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪” বিষয়ক পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ মাদার এন্ড চাইল্ড বিনিফিট প্রোগ্রাম শীর্ষক প্রকল্প ও মহিলা বিষয়ক ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় পৌরসভা কমিটির এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উক্ত কর্মসূচি বাস্তবায়নে দিক নির্দেশনা প্রদান করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) ও প্রকল্প পরিচালক এসআইএমসিবিপি মোহাম্মদ ইফতেখার হোসেন। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও কোর্স কো-অর্ডিনেটর নাসরিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ মাছুম বিল্লাহ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন, থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার, স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি সহকারী ডেন্টাল সার্জন ডা. শুভ মজুমদারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক ও উদ্দোক্তারা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group