| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 05-06-2026 ইং
  • 421 বার পঠিত
ফেনীতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন
ছবির ক্যাপশন: ফেনীতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন


শহর প্রতিনিধি:

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ফেনীতে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ ব্যাংটির ফেনীর প্রধান শাখা ও ফেনী শহরের কলেজ রোড শাখার সামনে গ্রাহকরা এ কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে অংশ নেয়া ইসলামী ব্যাংকের গ্রাহকরা বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসরকে বর্তমান সরকার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে বসিয়েছে। যাকে চেয়ারম্যান বানিয়েছেন তার নীতি নৈতিকতা সম্পর্কে এদেশের মানুষ আগে থেকেই জানে। পটিয়ার এসআলম গ্রুপের আদেশে তাকে দিয়ে আবার ইসলামী ব্যাংক দখলে নিতেই তাকে চেয়ারম্যান বানানো হয়েছে। নতুনভাবে চেপে বসা এ চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে।  

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক নীতি নৈতিকতা ও ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বিকাশে পুরো পৃথিবীর একটি মডেল। কিন্তু এ মডেল ব্যাংকটিকে ধ্বংস করার জন্য বারবার ষড়যন্ত্র হচ্ছে। গ্রাহকদের গচ্ছিত হাজার হাজার কোটি টাকা লুটপাটের জন্য নানাভাবে অপচেষ্টা চালানো হচ্ছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় ব্যাংকটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ধ্বংস থেকে উত্থানের সাথে সাথেই এখন ফের ধ্বংসের ষড়যন্ত্র শুরু হয়েছে। ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম থাকতে কোনভাবেই এসব ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। ইসলামী ব্যাংক নিয়ে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। 

এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের গ্রাহক মুন্সি কামরুল ইসলাম, আমির হোসেন মামুন, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমূখ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group