| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযান ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস ড্রাইভার আটক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-04-2026 ইং
  • 219499 বার পঠিত
চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযান   ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস ড্রাইভার আটক
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযান ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস ড্রাইভার আটক


চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার পিচ ইয়াবা সহ মোঃ জহির ইসলাম নামে এক বাস ড্রাইভারকে আটক করেছে কুমিল্লার র‌্যাব ১১ এর একটি আভিযানিক দল। গ্রেপ্তাকৃত মাদক কারবারি ও বাস ড্রাইভার ঢাকা জেলার লালবাগ থানার ১১৫ নং ইয়াছিন বেপারি গলির এলাকার তাজউল ইসলামের ছেলে। শনিবার (১১ এপ্রিল) সকালে এই তথ্যটি নিশ্চিত করেছেন, কুমিল্লা র‌্যাব ১১ এর উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম।

তিনি জানান, শনিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের নারায়নকরা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি চালিয়ে বাস ড্রাইভার জহির ইসলামের হেফাজতে থাকা অবস্থায় ১০ হাজার পিচ ইয়াবা সহ তাকে আটক করা হয়।

র‌্যাব আরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে স্বীকার করে দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। পরে তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group