| বঙ্গাব্দ
ad728
ad728

মুন্সীরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 03-07-2026 ইং
  • 4 বার পঠিত
মুন্সীরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি
ছবির ক্যাপশন: মুন্সীরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি


ফুলগাজী প্রতিনিধি: 

ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের মুন্সীরহাট পল্লী বিদ্যুৎ থেকে নতুন বাজার পর্যন্ত দুই পাশে প্রায় পঞ্চাশটি নারকেল গাছের চারা স্বেচ্ছাশ্রমে রোপন করেছে মুন্সীরহাট যুবশক্তি নামে আধুনিক সমাজ গঠন ও আর্তমানবতার সেবা নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 

গত বৃহস্পতিবার এই কর্মসূচি শুরু হয়। বৃক্ষরোপণের এই কর্মসূচিতে নারকেল গাছ দিয়ে সহায়তা করেছে উপজেলা কৃষি বিভাগ।

সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য মেহেদী হাসান জানান, তাঁদের সংগঠন বিভিন্ন সময় গ্রামে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে। তিনি ও তাঁর সংগঠনের ৩০ জন সদস্য নিজ গ্রামসহ আশপাশের গ্রামের রাস্তার দুই পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেন। এ বিষয়ে তাঁরা উপজেলা বন বিভাগের সহায়তা কামনা করে গাছ সরবরাহের জন্য লিখিত আবেদন করবেন। 

গত বৃহস্পতিবার নতুন মুন্সীরহাট পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন থেকে শুরু করে তারা নতুন বাজার পর্যন্ত সড়কের দুই ধারা গাছের চারা রোপন করেছে সংগঠনটির সদস্যরা। 

এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে মুন্সীরহাট বাজার পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল ওহাব বাবুল জানান, সংগঠনটি বৃক্ষরোপণ ছাড়াও নানা ধরনের জনকল্যাণমূলক কাজ করে থাকে। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি বিভাগের উপসহকারী জামশেদ আলম মিয়াজি, কানাইপাল, দরবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক বাবলু চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন চৌধুরী সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবুল কালাম প্রমুখ। 

সংগঠনটির সদস্যরা মনে করেন, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে যখন পরিবেশ হুমকির মুখে, তখন বৃক্ষরোপণ শুধু একটি প্রতীকী কর্মসূচি নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি জরুরি দায়িত্ব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group