ছাগলনাইয়া প্রতিনিধি:
ছাগলনাইয়া বাজারের সুপরিচিত ব্যবসায়ী, আমানত বেকারির ও সিটি ডিজিটাল ল্যাব বিল্ডিংয়ের স্বত্বাধিকারী”। মোঃ নুরুল ইসলাম ভূঁইয়া স্ট্রোক ও কিডনি জনিত জটিলতায় শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম নুরুল ইসলাম ভূঁইয়া ফেনী এক আসনের সাংসদ মুন্সি রফিকুল আলম মজনুর ছোট ফুফা।
তিনি ছিলেন, একজন সৎ, পরিশ্রমী ও নীতিবান মানুষ। দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে সম্পৃক্ত থেকে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে সমাজে একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছিলেন। তিনি শুধু ছাগলনাইয়া বাজারের একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, বরং এলাকার মানুষের কাছে ছিলেন একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্ব, যিনি সবসময় মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত থাকতেন।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং ছাগলনাইয়া বাজার ব্যবসায়ী ও সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।” তাঁর মতো একজন সদালাপী, মানবিক ও সহৃদয় মানুষকে হারানো সমাজের ও ব্যবসায়ীদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
বাদ এশা ছাগলনাইয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন, এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেনআমিন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |