| বঙ্গাব্দ
ad728
ad728

চেম্বার অব কমার্স নির্বাচন পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় হারুন-সাব্বির পরিষদ’র গণসংযোগ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 23-06-2026 ইং
  • 552 বার পঠিত
চেম্বার অব কমার্স নির্বাচন  পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় হারুন-সাব্বির পরিষদ’র গণসংযোগ
ছবির ক্যাপশন: চেম্বার অব কমার্স নির্বাচন পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় হারুন-সাব্বির পরিষদ’র গণসংযোগ


স্টাফ রিপোর্টার:

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের হারুন-সাব্বির প্যানেলের প্রার্থীরা।

গতকাল সকালে ফুলগাজী উপজেলা বিএনপির কার্যালয়ে পরশুরাম ও ফুলগাজী উপজেলার ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে ছাগলনাইয়া উপজেলার ভোটারদের সঙ্গেও মতবিনিময় ও গণসংযোগ করেন প্যানেলটির নেতৃবৃন্দ।

পরশুরাম ও ফুলগাজীর ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়াসহ হারুন-সাব্বির প্যানেলের প্রার্থীরা।

অপরদিকে ছাগলনাইয়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহম্মদ মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর বিএ এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিলোনিয়া স্থলবন্দরকে আরও গতিশীল ও কার্যকর করতে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে বাণিজ্য কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং চেম্বারকে আরও শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারা নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন, সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী আমান উদ্দিন কায়সার সাব্বির। এছাড়া জুনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী রিয়াজ মো. সাইদুর রহমান জুয়েল ও মো. মাঈন উদ্দিন উপস্থিত ছিলেন।

পরিচালক (সাধারণ ক্যাটাগরি) পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ নুর উদ্দিন, সাবরিনা চৌধুরী, আব্বাস ফারুক ভূঁইয়া, মো. নুরুল আফছার মজুমদার, আবদুল কাইয়ুম ও মো. শারাফাত হোসেন চৌধুরী।

এছাড়া পরিচালক (সহযোগী ক্যাটাগরি) পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, মোহাম্মদ মাহবুবুল হক, রমিজ উদ্দিন আহাম্মেদ, মোহাম্মদ আজীজুর রহমান, তৌহিদুল ইসলাম, আবু তালেব মজুমদার, মোস্তাফা কামাল, বিবি কুলছুম, মোহাম্মদ শোয়াইব, আরিফুল ইসলাম মাহমুদ এবং মোহাম্মদ তামিম।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group