| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীর আজিম চবি এলএলএম অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 28-02-2026 ইং
  • 340 বার পঠিত
ফেনীর আজিম চবি এলএলএম অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক
ছবির ক্যাপশন: ফেনীর আজিম চবি এলএলএম অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক


নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলএলএম অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ফেনীর ছাগলনাইয়ার কৃতি সন্তান অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী। বৃহস্পতিবার সংগঠনের সভাপতি শাহ মুহাম্মদ ইজাজ রহমান ও সেক্রেটারি  মোহাম্মদ মুজিবুর রহমান স্বাক্ষরিত পত্রে ১১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এরআগে ১৯ জানুয়ারি সংগঠনের সদস্যদের এক সাধারণ সভায় ঐক্যমত্যের ভিত্তিতে তিন সদস্যের নির্বাচন কমিটি সংগঠনের সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলএলএম এসোসিয়েশনের সাবেক সভাপতি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি সৈয়দ মুহাম্মদ তাজরুল হোসেন ও মাননীয় বিচারপতি মো. রেজাউল করিম।

এ বিষয়ে অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমাকে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করায় সদস্যদের প্রতি কৃতজ্ঞ। আমার চেষ্টা থাকবে সদস্যদের কল্যাণের পাশাপাশি দেশে আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় এসোসিয়েশনের পক্ষ থেকে সর্বোচ্চ ভুমিকা পালন করার’ 

অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ফেনীর ছাগলনাইয়া উপজেলার হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৪তম ব্যাচে ভর্তি হন। সেখান থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করে প্রথমে চট্টগ্রাম ও ঢাকা জজ কোর্ট এবং পরবর্তীতে বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন নিয়মিত আইনজীবী। 

বর্তমানে তিনি ল ফার্ম ‘দ্যা লিগ্যাল হাব’ এর হেড অব চেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group