| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী পৌরসভার নতুন প্রশাসক মোঃ আল আমিন সরকার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 24-05-2026 ইং
  • 443 বার পঠিত
ফেনী পৌরসভার নতুন প্রশাসক মোঃ আল আমিন সরকার
ছবির ক্যাপশন: ফেনী পৌরসভার নতুন প্রশাসক মোঃ আল আমিন সরকার


শহর প্রতিনিধি 

ফেনী জেলা প্রশাসনের নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল-আমিন সরকার ফেনী পৌরসভার নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন। 

গতকাল রবিবার বিকেলে তিনি ফেনী পৌরসভায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে তিনি টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে চলতি বছরের ১৭ মে  ফেনী জেলা  প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদে যোগদান করেন। ৩৫তম বিসিএসের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। 

গতকাল রবিবার ফেনী পৌরসভায় যোগদানের পর এ কর্মকর্তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। সুন্দর ও সুনিপুণভাবে ফেনী পৌরসভার দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group