শহর প্রতিনিধি
ফেনী জেলা প্রশাসনের নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল-আমিন সরকার ফেনী পৌরসভার নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন।
গতকাল রবিবার বিকেলে তিনি ফেনী পৌরসভায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে তিনি টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে চলতি বছরের ১৭ মে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদে যোগদান করেন। ৩৫তম বিসিএসের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।
গতকাল রবিবার ফেনী পৌরসভায় যোগদানের পর এ কর্মকর্তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। সুন্দর ও সুনিপুণভাবে ফেনী পৌরসভার দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |