দাগনভূঞা প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আনসার ভিডিপির মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
মোঃ মিজানুর রহমান জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর পক্ষ থেকে সারাদেশের ন্যায় দাগনভূঞা উপজেলায় ৪৯ জন আনসার ভিডিপির ভাতাভোগী সদস্য সদস্যাদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। উপহারের প্রতি প্যাকেটে ছিল পোলার চাল, প্যাকেট সেমাই, গুঁড়ো দুধ, সুজি, নুডুলস, সয়াবিন তেল ও চিনি।
ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে সদস্যদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। উপহার পেয়ে সদস্যরা আবেগে আপ্লুত হন ও মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনসার ভিডিপির সদস্য-সদস্যারা তৃণমূল পর্যায়ে সরকারের নির্দেশনা মোতাবেক জননিরাপত্তা, আর্থ সামাজিক উন্নয়ন, দুর্যোগ ব্যাবস্থাপনার পাশাপাশি মানব কল্যাণে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। এ ধরনের উদ্যোগের ফলে তৃণমূল পর্যায়ের সদস্য সদস্যারা দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে বলে জানান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |