স্টার লাইন ডেস্ক:
কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) নতুন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছে।
রোববার (২৯ মার্চ) সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশাসক জান্নাতুল ফেরদৌস নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
নতুন এই পরিচালনা পর্ষদের সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেছেন লাল তীর সিড লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আনাম। জ্যেষ্ঠ সহ সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাণ অ্যাগ্রোর পরিচালক উজমা চৌধুরী এবং সহ সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন প্যারাগন অ্যাগ্রোর এমডি মশিউর রহমান। সাধারণ সম্পাদক, ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান (বোয়ালখালী অ্যাগ্রো বেইজড ইন্ডাস্ট্রিজ), কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদ (আমেদ ফুড প্রোডাক্টস)।
বাণিজ্য মন্ত্রণালয় গত বছরের ৩ ডিসেম্বর যুগ্ম সচিব জান্নাতুল ফেরদৌসকে বাপা’র প্রশাসক পদে নিয়োগ দিয়েছিলেন।
চলতি বছরের ৮ জানুয়ারি ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ১১ এপ্রিল ভোট গ্রহণের কথা থাকলেও নির্বাচনে একক প্যানেল জমা পড়ে। অন্য কোনো পদের বিপরীতে প্রার্থী না থাকায় মাহবুব আনাম প্যানেল বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হন। গত ১৫ মার্চ আনুষ্ঠানিকভাবে নতুন এই ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বাপার বিদায়ী সভাপতি আবুল হাসেম, বিদায়ী সাধারণ সম্পাদক ইকতাদুল হকসহ নতুন কমিটির পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন পর্ষদের অন্য সদস্যরা হলেন, এনায়েতন রশিদ (লালমাই ফুড), কোহিনুর কামাল (মেরিডিয়ান ফুড), মাঈন উদ্দিন (স্টার লাইন ফুড), মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম (কিশোয়ান স্ন্যাকস), মোহাম্মদ বাবুল সারেং (মাজেস্টিক এন্টারপ্রাইজ), মাইকেল দে (থাই ফুড), মোহাম্মদ আল এমরান (ফাহমিদা কনজুমার), মো. লাভলু হোসেন (হাবিব ফুড), মো. মিজানুর রহমান (নীড অ্যাগ্রো) এবং পাপন রহমান (এফ এ ফুড)।
বাপার পক্ষ থেকে জানানো হয়, নতুন এই পর্ষদ আগামী দুই বছর দেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্য খাতের উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধিতে কাজ করবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |