| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে মাথায় গাছ পড়ে পথচারীর মৃত্যু

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 03-03-2026 ইং
  • 471 বার পঠিত
পরশুরামে মাথায় গাছ পড়ে পথচারীর মৃত্যু
ছবির ক্যাপশন: পরশুরামে মাথায় গাছ পড়ে পথচারীর মৃত্যু


পরশুরাম প্রতিনিধি:

পরশুরাম পৌরসভার ২ নং ওয়ার্ডের বাউর পাথর এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় আব্দুল করিম খোকা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বাউর পাথর থেকে পরশুরাম বাজারে যাওয়ার পথে ‘হনালু বাগান’ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম খোকা পৌরসভার ২ নং ওয়ার্ড বাউর পাথর গ্ৰামের উত্তর পাড়ার হাজী আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল করিম খোকা ব্যবসায়িক কাজে নিজ গ্রাম থেকে পরশুরাম বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বিকাল সাড়ে চারটার সময়ে হনালু বাগান এলাকায় পৌঁছান। হনালু বাগানের বাসিন্দা আব্দুল খালেকের ব্যক্তিগত গাছ কাটার সময় একটি গাছ আব্দুল করিম খোকার মাথার উপর হেলে পড়লে তাকে পরশুরাম উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

পরশুরাম থানা পুলিশ জানায়, করিম দোকানে যাওয়ার পথে হনালু বাগান সড়কে গাছ পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতকে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিহত নুর করিম দুই ছেলে সন্তানের জনক। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group