| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-06-2026 ইং
  • 3825 বার পঠিত
মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস
ছবির ক্যাপশন: মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস


মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা, র‌্যালী ও পার্টনার প্রকল্পের আওতায় শতাধিক পিএফএস কৃষক, নন পিএফএস, সরকারি অফিসার, এনজিও, সাংবাদিক, এসএএও অফিস অংশগ্রহনের মাধ্যমে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

এসময় কৃষি অধিদপ্তরের আওতায় একটি ফল মেলার আয়েজন করা হয়। গতকাল শনিবার সকালে অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে এ কংগ্রেসের প্রোগ্রামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা সমবায় অফিসার দিবাকর দাশসহ অনেকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group