| বঙ্গাব্দ
ad728
ad728

স্কুলের জানালা ভেঙ্গে ৫ শিক্ষার্থী আহত সোনাগাজীতে হঠাৎ ঝড়ে লন্ডবন্ড গাছপালা ঘরবাড়ী

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 17-05-2026 ইং
  • 1751 বার পঠিত
স্কুলের জানালা ভেঙ্গে ৫ শিক্ষার্থী আহত  সোনাগাজীতে হঠাৎ ঝড়ে লন্ডবন্ড গাছপালা ঘরবাড়ী
ছবির ক্যাপশন: স্কুলের জানালা ভেঙ্গে ৫ শিক্ষার্থী আহত সোনাগাজীতে হঠাৎ ঝড়ে লন্ডবন্ড গাছপালা ঘরবাড়ী


সোনাগাজী প্রতিনিধি 

সোনাগাজীতে হঠাৎ ঝড়ের আঘাতে লন্ডবন্ড হয়ে গেছে গ্রামীন গাছপালা ঘরবাড়ী ও বিদ্যুৎ লাইন। স্কুলের জানালা ভেঙ্গে ৫ শিশু শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ শুরু হওয়া এই ঝড় মাত্র ১০মিনিটের মত স্থায়ী ছিল। এই সময়ে বিভিন্ন স্থানে কাঁচা ঘরের টিনের চাল উড়ে গেছে, কোথাও গাছ উপড়ে পড়েছে এবং ডালপালা ভেঙ্গে পড়েছে। 

ঝড়ে সোনাগাজী পৌর-শহরে অবস্থিত মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্লাসের জানালা ভেঙ্গে শ্রেণী কক্ষে থাকা ৫ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিদ্যায়টির সহকারি শিক্ষক ইকরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আহত শিশুদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং  তাৎক্ষনিক এই ঘটনা উপজেলা শিক্ষা অফিস কে অবগত করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group