নিজস্ব প্রতিনিধি:
ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিমকে ৫টি হত্যাসহ মোট ১১ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার তাকে রাজধানীর একটি বাসা থেকে গ্রেপ্তারের পর শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের গোবিন্দপুরের বাসিন্দা এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের বিশ্বস্ত সহযোগী ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ নিয়ে ফেনী বড় জামে মসজিদের মুসল্লীদের উপর হামলা করে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি চেষ্টার অভিযোগ রয়েছে। গণঅভ্যর্থনের পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল দাস জানান, ডালিমকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গণ-অভ্যুত্থানের সময় মহিপাল হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত ৫ টি হত্যা মামলার এজহারভুক্ত আসামী।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |