নিজস্ব প্রতিনিধি
ফেনীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে ফেনীর ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রকল্পের আয়োজনে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপপরিচালক নাসরীন আক্তার। ব্র্যাকের জেলা সমন্বয়ক মো: ওমর ফারুকের সভাপতিত্বে শুরুতেই মূল প্রতিপাদ্য তুলে ধরেন আঞ্চলিক ব্যবস্থাপক নিলুফা ইয়াসমিন।
সভায় জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা, গণমাধ্যম কর্মী ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেয়।
এতে বক্তারা বলেন, নৈতিক অবক্ষয়, আকাশ সাংস্কৃতির প্রভাব ও ধর্মীয়মূল্যবোধের সংকটে আমাদের দেশে নারী ও কন্যাশিশু নির্যাতনের হার ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমানে বাবা-ভাইসহ পরিবারের নির্ভরতার জায়গাগুলোও নারী ও শিশুদের জন্য অনিরাপদ হয়ে পড়েছে। এমতাবস্থায় নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতারোধে এখনই সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সচেতনতার পাশাপাশি আইনগত সহায়তা কার্যক্রম শক্তিশালী করতে হবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |