| বঙ্গাব্দ
ad728
ad728

মহান মে দিবসে ফেনীতে র‌্যালি ও আলোচনা সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 03-05-2026 ইং
  • 281 বার পঠিত
মহান মে দিবসে ফেনীতে র‌্যালি ও আলোচনা সভা
ছবির ক্যাপশন: মহান মে দিবসে ফেনীতে র‌্যালি ও আলোচনা সভা


স্টাফ রিপোর্টার: 

আন্তর্জাতিক মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে ফেনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেঙ্রে সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) ফাহামিদা হক। জেলা প্রশাসনের সহকারী কমিশনার শামীমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমেন শর্মা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জেলা উপ-মহাপরিদর্শক শরীফ আহমেদ আজাদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. একেএম ফাহাদ, নিরাপদ খাদ্য অধিদপ্তরের জেলা কর্মকর্তা শামসুল আরেফিন ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মুকসেদুল আলম টিপু, জোলা অন্ধকল্যাণ সমিতির আহ্বায়ক নাছির উদ্দিন ভূঁইয়া সবুজ, জাতীয় ছাত্রশক্তি নেতা প্রিন্স মাহমুদ আজিম, জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কাজী মীর হোসেন, সিএনজি ট্যাঙ্ িশ্রমিক ইউনিয়নের নেতা মাকু মিয়া, ইমারত নির্মাণ শ্রমিক নেতা হুমায়ুন কবির, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লাল মিয়া এবং পরিচ্ছন্ন শ্রমিক ইউনিয়নের নেতা পৃত্তি রাজ প্রমূখ ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের কলকারখানা, রেস্তোরাঁ, পরিবহন, নির্মাণ ও পরিচ্ছন্নতা খাতের শ্রমিক এবং মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শ্রমশক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ

-ফাহমিদা হক

শহর প্রতিনিধি 

অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) ফাহমিদা হক বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে শ্রমশক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত বাংলাদেশ গড়তে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম।

তিনি বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে শ্রমজীবী মানুষের প্রয়োজনীয়তা রয়েছে। একই সঙ্গে শ্রমিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফাহামিদা হক আরও বলেন, আমরা যদি সচেতন থাকি, তবে শ্রমিকদের ক্ষয়ক্ষতি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এজন্য সকল ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে শ্রমিকরা ঝুঁকিমুক্তভাবে কাজ করতে পারেন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। ইসলামের দৃষ্টিকোণ থেকেও শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য পাওনা পরিশোধ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের অর্থনীতির চাকা শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মেহনতী শ্রমিকের ন্যায্য অধিকারের পক্ষে স্টার লাইন গ্রুপ বরাবরই আছে

- জাফর উদ্দিন

শহর প্রতিনিধি: 

স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেছেন, মেহনতী শ্রমিকদের ন্যায্য অধিকারের পক্ষে স্টার লাইন গ্রুপ সবসময়ই কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, স্টার লাইন গ্রুপে প্রায় ১২ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। তাদের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়, যাতে কোনো শ্রমিক বঞ্চিত না হন, সেদিকে কর্তৃপক্ষ সর্বদা খেয়াল রাখে।

জাফর উদ্দিন আরও বলেন, তিনি একাধিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেখানেও শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। আমরা মেহনতী শ্রমিকেট পাশে আছি, ভবিষ্যতেও থাকব।

এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেসব শ্রমিক বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত র‌্যালি শেষে তিনি এসব কথা বলেন।


ফেনীতে সিএনজি অটোরিকশার

টোল বন্ধের দাবি

শহর প্রতিনিধি 

ফেনীতে সিএনজি অটোরিকশার ওপর আরোপিত টোল বন্ধের দাবি জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

তারা বলেন, যদি সিএনজি চালকদের টোল দিতে হয়, তাহলে সকল পরিবহন খাতেই সমভাবে টোল আরোপ করতে হবে। অন্যথায় সিএনজি খাতের ওপর থেকে টোল সম্পূর্ণভাবে প্রত্যাহার করা উচিত। দেশের কয়েকটি জেলায় এ বিষয়ে আন্দোলনের পর টোল বন্ধ করা হয়েছে বলেও তারা উল্লেখ করেন। ফেনীতেও একই সিদ্ধান্ত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তারা।

শ্রমিক নেতারা আরও বলেন, হোটেল শ্রমিকরা বছরে ১১ মাস নিয়মিত কাজ করলেও রমজান মাসে অনেক ক্ষেত্রে তারা বঞ্চিত হন। তাদের দাবি, শ্রমিকদের ১২ মাসই কাজ ও জীবিকার নিশ্চয়তা দিতে মালিকদের দায়িত্ব নিতে হবে, কারণ এ আয়ই তাদের পরিবারের একমাত্র অবলম্বন।

এছাড়া নির্মাণ শ্রমিক, করাতকল শ্রমিকসহ সকল খাতের শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা। প্রশাসন যথাযথভাবে বিষয়গুলো তদারকি করলে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার পাবে বলেও মত দেন নেতারা।

তারা আরও বলেন, কোনো শ্রমিক কর্মরত অবস্থায় মারা গেলে তার পরিবারের পাশে মালিকপক্ষ ও সরকারের সহযোগিতা থাকা জরুরি। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে।

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এসব কথা বলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group