| বঙ্গাব্দ
ad728
ad728

পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-05-2026 ইং
  • 762 বার পঠিত
পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল
ছবির ক্যাপশন: পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল


স্টাফ রিপোর্টার

ভারতের পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির বিরুদ্ধে মুসলিম নিধন ও বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ফেনীতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার বাদ জুমা শহরের জহিরিয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন ফেনী জেলা সভাপতি মোঃ নাদের চৌধুরী। 

সভা সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন ফেনী পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাহিন চৌধুরী। এছাড়াও আরো বক্তব্য রাখেন, বৈছাআ ফেনী জেলার সাবেক সমন্বয়ক মোঃ ওমর ফারুক শুভসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও সাম্প্রদায়িক সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এসব ঘটনার বিচার ও সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে মুসলিম নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group