| বঙ্গাব্দ
ad728
ad728

মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-09-2026 ইং
  • 14 বার পঠিত
মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবির ক্যাপশন: মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা


ফুলগাজী প্রতিনিধি:

ফুলগাজী উপজেলার মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

গতকাল সোমবার বিকেলে বিদ্যালয়ের সভাপতি মাস্টার আবুল কালাম ভূইয়ার অর্থায়নে বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলী আজম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তাহের মজুমদার'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফেনী -১ আসনের এমপি মুন্সী রফিকুল আলম মজনু।

মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজের পিটিআই সভাপতি আব্দুল ওহাব বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম, ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, যুগ্ম আহবায়ক মাস্টার আবুল খায়ের, আক্তারুজ্জামান আজিম প্রমুখ।

বক্তারা জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, চেক প্রধান করেন। এসময় কাঙ্ক্ষিত সম্মাননা হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং পুরো আয়োজন জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ।

এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গগন উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group