| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপির নেতার আর্থিক অনুদান প্রদান

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 10-05-2026 ইং
  • 5854 বার পঠিত
চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপির নেতার আর্থিক অনুদান প্রদান
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপির নেতার আর্থিক অনুদান প্রদান


চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

গতকাল রোববার এ উপলক্ষে আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর আব্দুর রহমান আলমগীর, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ নোমান, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিয়া মোঃ জোবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান। 

উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম খলিলের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম জি শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন জাগন্ত, শ্রমিকদল সভাপতি শহিদুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু, মহিলা দলনেত্রী হালিমা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামে কামরুল হুদা যেভাবে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, কারাবরণ করেছেন, নেতাকর্মীদের শক্তি সাহস যুগিয়ে পাশে থেকেছেন, বিপন্ন মানুষকে বুকে আগলে রেখেছেন, ঠিক তেমনিভাবে চৌদ্দগ্রামের গণমানুষের নেতা কামরুল হুদা আগামীদিনেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে চৌদ্দগ্রামের সকল উন্নয়নমূলক কার্যক্রমে সর্বসাধারণের পাশে থাকবেন। এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত জুলফু মিয়ার হাতে কামরুল হুদার পক্ষ থেকে ৫০ টাকার নগদ অনুদান তুলে দেনও ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানান।

উল্লেখ্য যে, গত শনিবার সকালে উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে রান্না চুলা থেকে ভয়াবহ অগ্নিকান্ডে জুলফু মিয়ার দুটি বসত ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group