| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ে বিভিন্ন অপরাধে ৯ আসামী গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-05-2026 ইং
  • 952 বার পঠিত
মিরসরাইয়ে বিভিন্ন অপরাধে ৯ আসামী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: মিরসরাইয়ে বিভিন্ন অপরাধে ৯ আসামী গ্রেপ্তার


মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল সোমবার তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকসহ গ্রেফতারকৃতরা হলেন, মেহেদী হাসান হৃদয়, মোঃ সৌরভ, মোঃ তোহা মিয়া (প্রকাশ তারেক), মোঃ এমরান হোসেন, আশরাফুল ইসলাম (মাগুরা সদর) এবং মোঃ হারুনুর রশীদ (ভূজপুর থানা)। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী, মোঃ ইনামুল হক (শামীম) ও মোঃ রবিউল হোসেন। সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে নুর ইসলাম সাগরকে। বাকি সকলের বাড়ি জোরারগঞ্জ থানা এলাকায়।

পুলিশ সূত্র জানায়, রবিবার দিবাগত রাত ও সোমবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত ৬ জনের কাছ থেকে মোট ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি দুইজন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার এবং স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করা হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার  ইনচার্জ (ওসি) আবদুল হালিম জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group