সোনাগাজী প্রতিনিধি:
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনিতীবিদ বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম ইসহাক মিয়ার ২১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
২০০৫ সালের ২৭শে এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। তিনি জীবদ্দশায় মুক্তিযুদ্ধকালীন সময়ে সোনাগাজী থানা মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের সভাপতি, সোনাগাজী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক, সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক, ফেনী জেলা বিএনপির সহ-সভাপতি, সোনাগাজী সরকারি কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি, সোনাগাজী পাইলট হাইস্কুল গভর্নিং বডির সভাপতি, সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।
দিবসটি উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পারিবারিকভাবে খতমে কোরআন ও স্থানীয় মসজিদ গুলোতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
আ.ক.ম ইসহাক মিয়ার পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর নেতা খালেদ মাহমুদ মাসুদ, বিটিভি কর্মকর্তা মামুন ও সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হাসান মাহমুদ পিতার মাগফেরাত কামনায় সকলের কাছে চেয়েছেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |