দাগনভূঞা প্রতিনিধিঃ
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সোমবার ২০শে এপ্রিল সকালে উদ্বোধন করা হয়। দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী কমিশনার (ভূমি) জনাব শাহিদুল আলম উপস্থিতিতে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ডা. গোলাম সদরুদ্দিন শামিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঈসমাইল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) সহ স্বাস্থ্য বিভাগের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে কর্মসূচির কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ও কর্মসূচির সফলতা কামনা করা হয়।
দাগনভূঞা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মাহবুব বলেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম দিকনির্দেশনায় নেতৃত্বে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে দাগনভূঞা স্বাস্থ্য বিভাগ সচেষ্ট রয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |