| বঙ্গাব্দ
ad728
ad728

ডিক্লারেশন পেল সাপ্তাহিক নিত্যবয়ান

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-06-2026 ইং
  • 17234 বার পঠিত
ডিক্লারেশন পেল সাপ্তাহিক নিত্যবয়ান
ছবির ক্যাপশন: ডিক্লারেশন পেল সাপ্তাহিক নিত্যবয়ান


স্টার লাইন ডেস্ক: 

ফেনী থেকে নতুন আঙ্গিকে প্রকাশিত হচ্ছে সাপ্তাহিক পত্রিকা‘ নিত্যবয়ান। গত বুধবার আনুষ্ঠানিকভাবে পত্রিকাটি সরকারি অনুমোদন পেয়েছে। বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক পত্রিকাটির অনুকূলে এই ঘোষণাপত্র বা ডিক্লারেশন প্রদান করেন। ‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদপত্র’ স্লোগান নিয়ে গণমাধ্যমটি খুব শিগগিরই নিয়মিত প্রকাশনায় আসছে।

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আবু দারদা এর হাতে ডিক্লারেশন তুলে দেওয়া হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, সহকারী কমিশনার চয়ন বড়ুয়া, সাংবাদিক মুহাম্মদ মোশাররফ হোসাইন এবং অ্যাডভোকেট ফেরদৌস আরা লিয়া উপস্থিত ছিলেন।

ডিক্লারেশন গ্রহণের পর সম্পাদক মোহাম্মদ আবু দারদা জানান, সাংবাদিকতার পেশাদারি মানদণ্ড বজায় রেখে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাপ্তাহিক ‘নিত্যবয়ান’ বদ্ধপরিকর।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group