| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি পালিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-06-2026 ইং
  • 4847 বার পঠিত
পরশুরামে বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি পালিত
ছবির ক্যাপশন: পরশুরামে বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি পালিত


পরশুরাম প্রতিনিধি 

পরশুরাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি পালিত হয়েছে।

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে গতকাল শুক্রবার সকালে পরশুরামে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ সাইন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী ১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি বরাদ্দ শিক্ষা খাতেই দেওয়া হয়েছে। এরপর স্বাস্থ্য খাতে। কারণ শিক্ষা, স্বাস্থ্য এগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি আরও বলেন, শিক্ষা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই জিনিসটা যদি আমাদের মাঝে না থাকে, তাহলে আগামী দিনে আমরা কেউই সামনে এগিয়ে যেতে পারব না। শিক্ষার্থীদের প্রয়োজনে সরকার অনেক নতুন নতুন উদ্যোগ নিয়েছে ইনশাআল্লাহ ভবিষ্যতে নিবে। আপনারা একটার পর একটা দেখতে পাবেন। যারা গরীব, অসহায় ছাত্র-ছাত্রী তাদের জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।  বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তারা যাতে উচ্চ স্তরে, অনার্স-মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে পারে, সেই বিষয়েও সরকার কাজ করছে।

বৃত্তি-উপবৃত্তি খালেদা জিয়ার আমলেও হয়েছে মাঝখানে এই উদ্যোগগুলা বন্ধই হয়ে গিয়েছিল, কিন্তু আমি আশা করি এগুলা ইনশাআল্লাহ আবার চালু হবে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম শাফায়াত আখতার নুর, পরশুরাম মডেল থানার ওসি মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক, সদস্য-সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ্যডভোকেট আবদুল আলিম মাকসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন,  সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ভূঁইয়াসহ অনেক গুণী-জ্ঞাণী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার উদ্যোগে এবং এডুকেশনাল এমপ্লয়মেন্ট সাপোর্ট স্কিম (ঊঊঝঝ)-এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৮ টি মাধ্যমিক বিদ্যালয়  ও দুইটি কলেজ অংশ নেয়। এর মধ্যে পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম, বঙ্মাহমুদ উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও পরশুরাম সরকারি কলেজ তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group