| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঞায় পেট্রোল পাম্পে ভীড় বাইকারদের পাশে স্যালাইন নিয়ে ছাত্রদল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-04-2026 ইং
  • 217600 বার পঠিত
দাগনভূঞায় পেট্রোল পাম্পে ভীড়  বাইকারদের পাশে স্যালাইন নিয়ে ছাত্রদল
ছবির ক্যাপশন: দাগনভূঞায় পেট্রোল পাম্পে ভীড় বাইকারদের পাশে স্যালাইন নিয়ে ছাত্রদল


দাগনভূঞা প্রতিনিধি:

পেট্রোল পাম্পে তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় থাকা বাইকারদের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন দাগনভূঞা উপজেলা ছাত্রদল নেতা আমজাদ হোসেন পারজেল।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে দাগনভূঞা উপজেলার ইব্রাহিম ব্রাদার্স ফিলিং স্টেশনে তেল সংগ্রহে অপেক্ষমাণ শতাধিক বাইকারের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। প্রচণ্ড গরম ও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

তেলের লাইনে দাঁড়িয়ে থাকা বাইকার মোশারফ হোসেন বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে তারা চরম ভোগান্তিতে পড়ছিলেন। এমন সময়ে পানি ও স্যালাইন পেয়ে তারা স্বস্তি পান এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

পাম্প মালিক বলেন, তেলের জন্য মানুষের চাপ অনেক বেশি, তাই সবাইকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে যারা মানবিক উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়।

এসময় আমজাদ হোসেন পারজেল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিতে বিশ্বাস করে। সাধারণ মানুষের দুর্ভোগে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আজকের এই ছোট উদ্যোগ ছাত্রদলের মানবিক কার্যক্রমেরই একটি অংশ, ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group