সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীতে দুর্নীতি দমন কমিশন দুদকের সদস্যরা ফাঁদ অভিযান চালিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আল সাঈদ এবং তার অফিসের কার্যসহকারী আবু নাছেরকে ঘুষের নগদ এক লাখ টাকা সহ হাতে নাতে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ফারুক আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দুদক সূত্র জানায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের নুরুজ্জামানের ছেলে হুমায়ুন কবির সাবকন্ট্রাক্টে সোনাগাজী উপজেলার ৫টি কালভার্টের নির্মান কাজ সম্পাদন করেন। কাজ শেষ করে পিআইও অফিসে বিল চাইলে ১২ লাখ টাকা ঘুস দাবি করা হয়। প্রথম কিস্তিতে তাকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়। পরে দ্বিতীয় কিস্তির টাকার জন্য চাপ দিলে তিনি দুদকের শরণাপন্ন হন।
বৃহস্পতিবার দুদকের ফাঁদ অভিযানের অংশ হিসাবে হুমায়ুন কবিরের মাধ্যমে কার্যসহকারী আবু নাছেরের এক লাখ টাকা প্রদান করলে আবু নাছের জিন্সের প্যান্টের পকেটে নিয়ে সেই টাকা পিআইওকে প্রদান করেন। এ সময় দুদকের সদস্যরা অভিযান চালিয়ে নগদ এক লাখ টাকাসহ দুই কর্মকর্তাকে হাতে নাতে গ্রেফতার করেন।
এই ঘটনায় দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত পিআইও ঢাকার কেরানীগঞ্জের সাকতা গ্রামের আবদুর রব এবং কার্যসহকারী আবু নাছের ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মমারিজপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।
দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |