| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিদের নিয়ে নিরাপদ অভিবাসনবিষয়ক সচেতনতামূলক সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 23 বার পঠিত
ফেনীতে রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিদের নিয়ে   নিরাপদ অভিবাসনবিষয়ক সচেতনতামূলক সভা
ছবির ক্যাপশন: ফেনীতে রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিদের নিয়ে নিরাপদ অভিবাসনবিষয়ক সচেতনতামূলক সভা


স্টাফ রিপোর্টার

ফেনীতে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সকাল ১১টায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ফেনীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. দিদার মিয়া। বক্তব্যে তিনি বলেন, বিদেশ গমনেচ্ছু কর্মীদের সঠিক তথ্য প্রদান, অভিবাসন ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত, ভিসা ও চাকরির চুক্তিপত্র যাচাই এবং প্রতারণা ও হয়রানি প্রতিরোধে রিক্রুটিং এজেন্সিগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা এবং সাব-এজেন্টদের নিবন্ধনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় অভিবাসন-সংক্রান্ত আইন, বিধিমালা ও নীতিমালা, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ও আইনগত বাধ্যবাধকতা, সাব-এজেন্টদের অনলাইন নিবন্ধন প্রক্রিয়া, অভিবাসন ব্যয়, ভিসা যাচাই এবং চাকরির চুক্তিপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় অংশগ্রহণকারী রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়, সেবার মান উন্নয়ন এবং বিদেশ গমনেচ্ছু কর্মীদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদানের বিষয়ে মতবিনিময় হয়।

আয়োজকরা জানান, গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফেনী জেলা অভিবাসন সমন্বয় কমিটির (ডিএমসিসি) সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে রিক্রুটিং এজেন্সিগুলোর সেবার মান উন্নয়ন এবং বিদেশ গমনেচ্ছু কর্মীদের তথ্যের ঘাটতি পূরণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তত্ত্বাবধানে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় সভাটি আয়োজন করা হয়। ফেনী জেলায় প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় এ আয়োজন করে।

সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়, এ ধরনের উদ্যোগের মাধ্যমে রিক্রুটিং এজেন্সি ও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়বে এবং ফেনী অঞ্চলে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনা আরও জোরদার হবে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group