স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নব ঘোষিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে ফেনীতে আনন্দ মিছিল করেছে যুবদল। সোমবার বিকালে ফেনী সদর উপজেলা যুবদলের আয়োজনে এ উপলক্ষে একটি মিছিল ফেনী শহরের ট্রাংক রোডের বড় মসজিদ থেকে শুরু হয়। মিছিলটি ফেনী প্রেসক্লাব, কেন্দ্রীয় শহীদ মিনার ও মডেল থানার সামনে প্রদক্ষিণ করে।
এতে ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে অন্যান্যের মধ্যে অংশ নেন যুগ্ন আহবায়ক কামরুল হাসান, মনজুর হোসেন মঞ্জু, নূর মোহাম্মদ ভুট্টু, শাহাদাত হোসেন লিটন, শেখ ফরিদ রিপন প্রমূখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আনন্দ মিছিলে প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানসহ যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |