| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে নানা আয়োজনে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত ‘আমাদের সংবর্ধনার দরকার নাই আমাদের সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন’ -শহীদ শ্রাবনের বাবা নেছার উদ্দিন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-08-2026 ইং
  • 20 বার পঠিত
ফেনীতে নানা আয়োজনে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত ‘আমাদের সংবর্ধনার দরকার নাই  আমাদের সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন’  -শহীদ শ্রাবনের বাবা নেছার উদ্দিন
ছবির ক্যাপশন: ফেনীতে নানা আয়োজনে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত




নিজস্ব প্রতিনিধি:

সারা দেশের ন্যায় ফেনীতেও নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে গত বুধবার সকালে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পনের পর ফেনীর শিল্পকলা একাডেমীতে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা এবং প্রশাসনের কর্তারা। 

বক্তব্যকালে ফেনীর জুলাই শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবনের পিতা নেছার উদ্দিন বলেন, আজ গণঅভ্যুত্থান দিবসে আমাদের পরিবার ও যোদ্ধাদের হাতে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। আসলে আমরা আপনাদের কাছে এবং রাষ্ট্রের কাছে এ সংবর্ধনা চাই না। এ ধরনের সংবর্ধনার জন্য আমাদের ছেলেরা রাস্তায় জীবন দেয় নাই। একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্যই তারা আওয়ামী লীগ ও পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। তাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সাথে রাজনীতি করবেন না। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সকল স্তরেই বৈষম্য ছিলো, এখনও বৈষম্য রয়ে গেছে। জুলাই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন ছিলো না। ওই আন্দোলনে দেশের কৃষক-মজুর থেকে শুরু করে ছাত্র-জনতা পর্যন্ত সকল স্তরের মানুষের ভুমিকা ছিলো। তাই সবার অধিকার নিয়ে কথা বলতে হবে। দেশে সমানভাবে সবার অধিকার নিশ্চিত করতে হবে।  

তারা বলেন, জুলাই আন্দোলনকে দলে দলে ভাগ করে অসম্মান করা হচ্ছে। জুলাই আন্দোলনকে কোন দলের করে ভাগ করা থেকে বিরত থাকতে হবে। আমরা আপনাদের কাছে একটি সুন্দর বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ গঠন করতে হলে সরকার-বিরোধী দল ও রাষ্ট্রের সকল স্টেক একযোগে কাজ করতে হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. সোহরাব আল হোসাইন, জেলা জামায়াতের আমীর মুফতী আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন মামুন, জেলা শিবিরের সভাপতি  ইমাম হোসেন আরমান প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাবৃন্দ। এতে প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের বিভিন্ন স্টেক হোল্ডার উপস্থিত থেকে বক্তব্য রাখেন।  



জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার:

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। গত বুধবার সকাল ১০টায় শহরের মুক্তবাজার এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রথমে সকাল ১০টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পুলিশ প্রশাসন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার, জেলা পরিষদ, এলজিইডি, সড়ক বিভাগ, পৌরসভা, সদর উপজেলা ওজেলা বিএনপি, এনসিপি, ছাত্রদল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ‘আমরা জুলাই যোদ্ধা’ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম. এ. খালেক, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, এনসিপি জেলা আহ্বায়ক জাহিদুল আলম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালিল্লাহিল মানিক এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group