সোনাগাজী প্রতিনিধি
আমিরবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাফর উল্যাহর উদ্যোগে স্কুল ব্যাগ পেলো সাহেবের হাট সফি উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্র ছাত্রী।
গতকাল রবিবার সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলমের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার জাপর উল্যাহর সার্বিক তত্বাবধায়নে বিশেষ অতিথি ছিলেন, আইইবি'র কম্পিটার বিভাগের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মাইন উদ্দিন।
বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মমতা নাথ, বিশিষ্ট ব্যাবসায়ীরও রাজনিতীবিদ নুর নবী।
এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিবাবক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |