| বঙ্গাব্দ
ad728
ad728

দু,যুগেও সংস্কার হয়নি ফেনী পৌর সভার দারুস সালাম রোড!

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 01-04-2026 ইং
  • 741 বার পঠিত
দু,যুগেও সংস্কার হয়নি   ফেনী পৌর সভার দারুস সালাম রোড!
ছবির ক্যাপশন: দু,যুগেও সংস্কার হয়নি ফেনী পৌর সভার দারুস সালাম রোড!


শহর প্রতিনিধি : 

ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ দারুস সালাম সড়কটি গত দু,যুগেও সংস্কার হয়নি। স্থানীয় সাবেক কাউন্সিলর মনির আহমেদ বাচ্চু স্থানীয়দের চলাচলের জন্য সড়কটির পত্ত্বন করেছিলেন। পরবর্তীকালে সড়কটি জনগুরুত্বপূর্ণ হয়ে উঠে। 

এই সড়ককে কেন্দ্র করে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুস সালাম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মাদ্রাসাটিতে হাজারেরও অধিক শিক্ষার্থী দ্বীনি শিক্ষা গ্রহন করছেন। এছাড়াও এলাকার হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়েই শহরে যাতায়াত করে থাকেন। অথচ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও প্রথম শ্রেণীর পৌরসভা ফেনীর এই রাস্তাটি এখনো পর্যন্ত কাচাই রয়ে গেছে। উন্নয়নের গল্পে রাস্তাটি পাকাকরণ থেকে উপেক্ষিত!  

ফলে বর্ষাকালে দারুস সালাম সড়কে টমটম, রিক্সা ও সিএনজি চলাচলে বিঘ্ন ঘটে। এসব যানবাহনগুলো বর্ষা মৌসুমে দারুস সালাম সড়কে যেতে চায়না। এতে পুরো এলাকার মানুষ কর্দমাক্ত মাটির রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করতে বাধ্য হয়। 

এই ব্যাপারে সাবেক পৌর কাউন্সিলর মনির আহমেদ বাচ্চু বলেন, এলাকার জনসাধারণের যাতায়াত সহজতর করতে রাস্তাটি নির্মাণ করেছিলাম প্রায় ২৫ বছর আগে। নির্মাণের পর রাস্তাটি চরম অবহেলায় পতিত হয়। এই রাস্তায় কখনও সংস্কার হয়নি। পাকাকরণের বিষয়ে বহুবার চেষ্টা তদবির করেও ব্যর্থ হই। মনে হয় পৌর কর্তৃপক্ষ রাস্তাটির সংস্কার কিংবা পাকাকরণ না করতে প্রতিজ্ঞা করেছে!

বিগত সরকারের আমলে শুধু উন্নয়নের গল্প শুনেছি। অথচ দারুস সালাম সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষা শুরু হওয়ার আগে জরুরী ভিত্তিতে রাস্তা সংস্কার বা পাকাকরণের উদ্যোগ না নিলে এলাকাবাসী মানববন্ধন করতে বাধ্য হবে। 

পথচারী রফিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কার করে এলাকার মানুষকে পৌর সুবিধা দিতে অনুরোধ করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group