| বঙ্গাব্দ
ad728
ad728

স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন ১৩ হাজার শিশু শিক্ষার্থীর হাতে পুষ্টিকর টিফিন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 30-03-2026 ইং
  • 884 বার পঠিত
স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন  ১৩ হাজার শিশু শিক্ষার্থীর হাতে পুষ্টিকর টিফিন
ছবির ক্যাপশন: স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন ১৩ হাজার শিশু শিক্ষার্থীর হাতে পুষ্টিকর টিফিন


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি ও নতুন ভর্তি বৃদ্ধি, এবং শিশুদের পুষ্টি নিশ্চিতে এই কর্মসূচি ভালো কাজ দেবে বলে সংশ্লিষ্টদের অভিমত (ইনসেটে) 

সোনাগাজী প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সোনাগাজী উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্যসম্মত টিফিন হিসেবে সিদ্ধ ডিম ও বান রুটি বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে সোনাগাজী মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহেরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফিডিং কর্মসূচি বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘স্বদেশ পল্লী’র ফিল্ড অর্গানাইজার জুলহাস হোসেন জানান, অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আজ থেকেই সোনাগাজীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। মোট শিক্ষার্থীর ৯০ শতাংশকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহেরুল ইসলাম বলেন, “স্কুল ফিডিং কার্যক্রম শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে এবং নতুন ভর্তি উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিশুদের পুষ্টি চাহিদা পূরণেও এটি সহায়ক হবে।”

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group